রথীন বন্দ্যোপাধ্যায়














দুটি লেখা 

রথীন বন্দ্যোপাধ্যায়

১)
পরিস্কার হল শহর ব্যানারে হোর্ডিং - এ
ভালবাসার মৃদু ভোর
খুব সহজ
ধীরে পেরিয়ে যাচ্ছে কমা সেমিকোলন
মেনোপজ্

সব নাগরিক ক্ষত 
বিগত রাত মুছে দিয়ে যেভাবে প্রথম আপ্ বারাসাত লোকাল চলে যাচ্ছে সদ্য সূর্যোদয় থেকে নেমে আসা
কিশোরীরক্ত

সেইদিকে 

২)
অন্ধের যৌনতাও অন্ধ হয়।

আমি অন্ধ হতে পারিনি।

গৃহস্থ ফেঞ্চির আড়ালে কাঁদছে মিডল্ ক্লাস অন্ধকার
আর মন্দিরের চূড়াগুলো আকাশ ফুটো করে চলে যাচ্ছে ভিনগ্রহে 

আজও

কোনও দিকেই পৌঁছানো গেল না : বেশ্যা অথবা বিরহ

Comments

  1. দুটোই চমৎকার কবিতা । স্বাগত রথীন ও ব্ল্যাকহোল ।

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক