হরিৎ বন্দ্যোপাধ্যায়














সেইসব গল্পরা

হরিৎ বন্দ্যোপাধ্যায়

সকালে জানলা খুলেই দেখেছি তোমাকে
সারা গা রোদের আলোয় আলোয়
যখনই নিজের বলে কাছে গেছি
তুমি ডালে ডালে বেজে উঠেছো 
পাতায় পাতায় ছড়িয়ে দিয়েছ বাক্যবন্ধ
যখনই কিছু শুনতে কাছে গেছি
বাড়িয়েছ হাত ছায়ায় ছায়ায়
ঝড়ের হাত প্রতিহত শরীরে
তবুও উপেক্ষার কুয়াশায় ঢেকেছে আগামী

এখন জানলা খুললেই দেওয়াল
একটু পিছিয়ে এসে ডানদিকে ঘুরলেও দেওয়াল
তবুও অনেক অনেক গল্প
কাছে গেলে গল্পরা আজও হাত পা নাড়ে

Comments

  1. The second stanza itself is a separate poem and a good one at that.

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক