কার্তিক ঢক্
তাম্রফলক
কার্তিক ঢক্
আলোর চৌকাঠ থেকে
অন্ধকার গান গায় রোজ-
শুনি তার স্বরলিপি--জটিল রেওয়াজ।
আগুনে পা ডুবিয়ে যারা সেঁকে নিতে চায় ভাসমান শরীর
তাদের বরফ-করোটিতে উন্মাদের
ব্যাকরণ লেখা তাম্রফলক।
সুশীল শব্দের মানে জেনেও
বরফের ভাষা ভালো লাগে!
যদিও আগুন নিয়েই খেলছি অনুক্ষণ--
সবেদা-শরীরে মাছি উড়ছে পাটিগনিতের নিয়মে
ফিনাইল এর কথা ভুলে গেছি!
গেছো সভ্যতারা নেমে এসেছে সমতলে
অথচ,ডাল ভাঙার অভ্যাসে সিদ্ধহস্ত এখনো...

ধন্যবাদ,
ReplyDeleteসম্পাদক-সাপ্তাহিক ব্ল্যাকহোল।।
ভালোবাসা অভিজিৎ।।