গোলাম রসুল













আকাশে একটা গোলমরিচের গাছ 

গোলাম রসুল 

ইতিহাসের প্রবল জলধারার মুখে দাঁড়িয়ে দেখি অজানা বাঁশবন
মাথার ওপর নোংরা আকাশ
তারাদের লালা স্রাবে জন্মেছে ঘাস 
আর ফেরিওয়ালা সেই ঈশ্বর হেঁকে যায় কিছু নয়
 
মেঘ ডাকছে অনাগত ভবিষ্যতের মতো
চিলেকোঠায় মৃত্যুর বেগুনি রং
কে জানে এখন দুপুর কিনা

আমাদের দুঃখ বলে কিছু নেই যা আছে 
আকাশে একটা গোলমরিচের গাছ

প্রাগৈতিহাসিক একটা কাক উড়ে যাচ্ছে আমার মরণ পার হয়ে
জানি না কখন সে ঝড় হয়ে গিয়েছিল

Comments

  1. অসাধারণ শব্দ বন্ধ।
    আপ্লুত হলাম।শুভেচ্ছা প্রিয় কবি কে।

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক