রুমা ঢ্যাং অধিকারী













ফুলেদের মঞ্জুশ্রী

রুমা ঢ্যাং অধিকারী

আমদের মুখের কোনো দূর্গ তো নেই
আছে তুঘলকি স্ট্যাচুর ফলোয়ার 
শুধু ভাষাগুলো জেরক্স হয়ে ব্যাকুলতা বাড়াচ্ছে, টানাটানি দৃশ্যে

ডেস্কের ওপারে ঝিমিয়ে পড়া শহর
আর এপারে সেইসময়ের একজনই রাজা, মুলুকসন্ধানী

জেরক্স দোকানীর পাশে এক হটস্প্রিং, সুখ অ-সুখ ডুব দিয়ে 
সূর্যাস্ত ঘেঁষে বয়ে যায় 
সেসব ধারণ করেই তিল কোম্পানির বাড়বাড়ন্ত, নিদেনপক্ষে একটা বাংলো... 

ডেস্কের ওপারে ঝিমিয়ে পড়া টিলা 
আর এপারে সেইসময়ের অসংখ্য পিঁপড়ে প্রজাতি 

ফুলেদের মঞ্জুশ্রী বিপরীত খাতে খইছে
তাহলে বলছিলাম যেকথা
    সমাঝদারো কে লিয়ে ইশারাই কাফি হোতা হ্যয়

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক